চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মো. আব্দুল আলিম জেলার ভোলাহাট উপজেলার তাঁতিপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

সোমবার রাত সোয়া ৯টায় র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি টম্যাটোর ক্যারেটের মধ্য থেকে ১০ কোটি টাকার ১০ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আব্দুল আলিমকে আটক করে। এ সময় হেরোইন বহন করা একটি ইজিবাইক, একটি মোবাইল ফোন ও ৪ হাজার টাকা জব্দ করা হয়।