মঠবাড়িয়ায় ছয় আসামি গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় দণ্ডপ্রাপ্ত ও মাদক মামলাসহ বিভিন্ন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তুষখালী ও পাতাকাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দণ্ডপ্রাপ্ত, জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার পরোয়ানাভূক্ত আসামি।

তারা হলো—তিন মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সুজন মিয়া, মানিক মিয়া ও মনির মিয়া। এছাড়া অন্যান্য মামলার আসামি বশির আহম্মেদ ও জসিম মোল্লা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।