ওসমানীনগরে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে মস্তকবিহীন অজ্ঞাতনামা এক তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির প্রথমপাশা যুগনীঘর হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তররুণীর বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক পূর্বে লাশটি হাওরে গুম করে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি পেরণ করা হয়েছে।

এদিকে, মস্তকবিহীন লাশ উদ্ধার করা হলেও গতকাল মঙ্গলবার বিকালে এ রির্পোট লেখা পর্যন্ত এই লাশের মস্তক উদ্ধার বা পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।