সিলেটে তিন অবৈধ ইটভাটা উচ্ছেদ

সিলেট অফিস

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর এলাকায় অবস্থিত নিউ সুজাত ব্রিকস, বশিনা এলাকার নিউ মেট্রো ও তগলী এলাকার সাগর ব্রিকস-কে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইশরাত জাহান পান্না বলেন, দীর্ঘদিন ধরে তারা পরিবেশের ছাড়পত্র লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশের মারাত্মক ক্ষতিকারক ইটভাটাগুলো বন্ধ করতে পুরো সিলেটজুড়ে এ অভিযান চলবে।