বিমানবন্দরে সাড়ে আট কেজি সোনাসহ যাত্রী আটক

বিশেষ প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম সোনাসহ হিমেল খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউজের  প্রিভেন্টিভ টিম। গতকাল কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস হাউজের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ঐ যাত্রী। হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। সোনার সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।