রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। তার নাম জহিরুল হক (৩৯)। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মেহেদী হাসান ও শেখ সাদী। সোমবার রাতে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের পর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, সোমবার রাতে মাটিকাটা এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেনা সার্জেন্ট জহিরুল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেল এসে তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। মোটরসাইকেলে দুই জন লোক ছিলেন। এদের মধ্যে মেহেদী হাসান নামের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর পেছনে বসাছিলেন শেখ সাদী নামের একজন।