খুলনার উন্নয়নে ১০ দফা

৮ ও ১১ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক এবং শিল্পায়ন ও জ্বালানিবান্ধব শিল্প স্থাপনে অবিলম্বে পাইপ লাইনে গ্যাস সরবরাহ, খানজাহান আলী বিমান বন্দরের দ্রুত বাস্তবায়ন, খুলনা-যশোর রোড ৬ লেনে উন্নীতকরণ, রূপসা ও ভৈরব নদীর তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ রিভারভিউ রোড নির্মাণ, যুগোপযোগী আধুনিক সুযোগ-সুবিধাসহ অবিলম্বে পূর্ণাঙ্গ ত্রুটিমুক্ত আধুনিক রেল স্টেশন বাস্তবায়ন, খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-দর্শনা ডবল রেললাইন স্থাপন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অনিয়ম-দুর্নীতিমুক্ত কেডিএ গঠনসহ খুলনার উন্নয়নে ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৮ ও ১১ ডিসেম্বর নগরীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা  হয়েছে।  গতকাল বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।