পাকুন্দিয়ায় তিন মুদি দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুন তিতি স্টোরকে ৩০ হাজার ও সজিব সাহা স্টোরকে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনে এস এম সুজন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।