সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত শিল্প ইউনিটসমূহ সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ কি না—সে বিষয়ে পিরোজপুরে এক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় ও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আবদুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। শিল্প মন্ত্রণায়লয়ের অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খাইরুল আলম, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।