ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড মেন’স ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দলের স্বনামধন্য এই বোলার ১লা ডিসেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থি ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার, ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা এবং অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তারা
০০০০
ই-কমার্সভিত্তিক মার্কেট প্লেস ইভ্যালির গ্রাহকসেবার মান উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গ্রাহকসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, স্কাইটেকসলিউশন্স চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি চুক্তিটি স্বাক্ষর করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং স্কাইটেক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমদ
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী গতকাল ঢাকার উত্তরায় ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসচিব মো. মোজাম্মেল হক
০০০০
উত্তরা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী ‘মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং ট্রেডবেজ্ড মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। এতে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেম