চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩০ ইনডেক্স ও শরিয়াহ্ ইনডেক্স এ সমন্বয় করে পরিবর্তন আনা হয়েছে। সিএসই জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সূচকে এই পরিবর্তন আনা হয়েছে। সিএসই-৩০ ইনডেক্সে নতুন করে আটটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের আটটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এটি কার্যকর হবে ১৮ ডিসেম্বর থেকে। নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো—এনভয় টেক্সটাইলস লিমিটেড, অরিয়ন ফার্মা লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি., বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
বাদ যাওয়া কোম্পানিগুলো হলো—এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., দি সিটি ব্যাংক লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং শাশা ডেনিমস্ লি.।
অন্যদিকে শরিয়াহ্ ইনডেক্সে নতুন তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৬টি কোম্পানিকে শরিয়াহ্ ইনডেক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কার্যকরী হবে ১৮ ডিসেম্বর থেকে। নতুন করে যুক্ত তিনটি কোম্পানি হলো—এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাদ যাওয়া চার কোম্পানি হলো—আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, সিঅ্যান্ডএ টেক্সটাইলস লি. এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।