বিকাশ অ্যাপে কেনা যাবে ট্রেনের টিকিট

এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কেনা যাবে। কেনাকাটা, বিল পরিশোধ, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবার মতোই বিকাশ অ্যাপে টিকিট কেনার এ সুবিধাটি যুক্ত হওয়ায় এখন গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন থাকবে না। টিকিট কিনতে অ্যাপের টিকিট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকিটিং সার্ভিস’ স্ক্রিন আসবে। এ স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকিটের সংখ্যা প্রভৃতি তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি