রাইড শেয়ারিং প্ল্যাটফরমের লাইসেন্স পেল পাঠাও

পাঠাও লিমিটেড রাইড শেয়ারিং সংস্থা হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পেয়েছে। এ বিষয়ে পাঠাওয়ের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াস বলেন, বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফরম  হিসেবে, বিআরটিএর এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা কৃতজ্ঞ। পাঠাও ২০১৬ সাল থেকে রাইড শেয়ারিং সেবা দিয়ে আসছে। বর্তমানে পাঠাও এর প্ল্যাটফরমে ২ লাখ এর বেশি নিবন্ধিত চালক এবং প্রায় ৬০ লাখ নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি