মাগুরা জেলা দলের ক্রিকেট

কোচের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

গতকাল বুধবার বিকালে মাগুরা জেলা ক্রিকেট দলের কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কির বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরার ক্রিকেট খেলোয়াড়রা। শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনের সড়কে কোচ গোর্কির বিরুদ্ধে ক্রিকেট ভক্ত ও ক্রিকেট খেলেয়াড়দের একটি অংশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কোচটির বিরুদ্ধে খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ, বাড়ির কাজ করানোসহ ১২টি অভিযোগ আনেন অংশগ্রহণকারীরা। কোচ গোর্কি অবশ্য তার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার কাছে চাঁদা দাবি করেছিল,  না দেওয়ায় এই মিথ্যা অভিযোগ আনছে।