সৈয়দ আশরাফ স্মৃতি ফুটবল

নরসিংদী জেলা দল ৩-০ গোলে জয়ী

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবলে গতকাল বুধবারের খেলায় নরসিংদী জেলা দল ৩-০ গোলে শেরপুর জেলা দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের ডুডু দুটি এবং সেগু অপর গোলটি করেন। ডুডু ম্যান অব দ্য ম্যাচ হন।

আগামীকাল শুক্রবার ১ম সেমিফাইনাল খেলা: কিশোরগঞ্জ জেলা দল ও গাজীপুর জেলা দল।