সম্পর্ক উন্নয়নে ৮ ডিসেম্বর মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সম্পর্ক আরো উন্নয়ন করাই এই সফরের উদ্দেশ্য। সেনাপ্রধান জেনারেল আজিজ গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতেই এই সফর। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নই সফরের লক্ষ্য। দ্বিপাক্ষিক সফরগুলো হয় আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য। প্রশিক্ষণ নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সেনাপ্রধান মিয়ানমার সফরকালে বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব  দেবেন।