রাজধানীতে গলিত লোহা পড়ে ৮ শ্রমিক দগ্ধ

রাজধানীর শ্যামপুর ওয়াসার গেট সংলগ্ন কদমতলী স্টিল মিলে গলিত লোহা গায়ে পড়ে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এ সময় তারা লোহা গলানোর কাজ করছিলেন। সোমবার রাত সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন- আফসার (৪০), আলামিন (২৫), লাবু (২৫), মান্নান (২৬), জাহাঙ্গীর (২৮), আজিজ (৩৫), শাহআলম (৩৫), আ. লতিফ (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

আরও পড়ুন: তিন তালাক দিলে তিন বছরের জেল

ইত্তেফাক/এমআই