হায়দ্রাবাদের পর এবার বিহারে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা

ভারতের হায়দ্রাবাদে এক নারী পশু চিকিত্সককে গণধর্ষণ আর পেট্রোলের আগুনে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে যখন ভারতে তোলপাড় চলছে, তার মধ্যেই একই রকম লোমহর্ষক ঘটনা ঘটলো বিহারে। পুলিশ জানায়, ১৬ বছরের এক অজ্ঞাতপরিচয় কিশোরীর দগ্ধ দেহ তারা উদ্ধার করেছে বক্সার জেলার কুকড়া গ্রামে। ময়নাতদন্তকারী চিকিত্সক জানিয়েছেন, কিশোরীর শরীরে ধর্ষণের চিহ্ন আছে। বলা হচ্ছে, তাকে ধর্ষণের পর গুলি করা হয়েছিল। পুলিশ জানায়, মৃত্যু নিশ্চিত করতে চাষের ক্ষেতে রাখা খড় দিয়ে ঐ কিশোরীর শরীর জ্বালানো হয়। গুলির দুটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে। -বিবিসি