প্রকাশিত প্রতিবেদন বিষয়ে এসআইবিএলের ব্যাখ্যা

গত বুধবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘এসআইবিএলের হাতবদল নিয়ে গুঞ্জন’ শিরোনামের সংবাদের ব্যাখ্যা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম গতকাল এ ব্যাখ্যা পাঠিয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, ব্যাংকের মালিকানা পরিবর্তনের খবর নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে তার কোনো ভিত্তি নেই। হয়তো বা কোনো স্বার্থান্বেষী মহল শেয়ার মার্কেটকে অস্থিতিশীল করা কিংবা অন্য কোনো অসত্ উদ্দেশ্যে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এ খবরে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হলো।