সারাবেলা কেটে যাচ্ছে
বিশাল পাত্র খুঁজে
ঘৃণাগুলো জমিয়ে রাখার,
শুধু
ভালোবাসাটুকু লুকিয়ে রেখেছি
আমার
নিরস ঠোঁটে,
প্রথম দেখাতেই ছড়িয়ে দেবে
তোমার আলজিব ছাড়িয়ে কণ্ঠনালীতে
অতপর
আমরা ভালোবাসাচাষি হবো
মানচিত্রের বিরান প্রান্তরে...
সারাবেলা কেটে যাচ্ছে
বিশাল পাত্র খুঁজে
ঘৃণাগুলো জমিয়ে রাখার,
শুধু
ভালোবাসাটুকু লুকিয়ে রেখেছি
আমার
নিরস ঠোঁটে,
প্রথম দেখাতেই ছড়িয়ে দেবে
তোমার আলজিব ছাড়িয়ে কণ্ঠনালীতে
অতপর
আমরা ভালোবাসাচাষি হবো
মানচিত্রের বিরান প্রান্তরে...