কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা

প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন থেকে মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। এতে নির্দিষ্ট সংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করা হবে। তোমরা সঠিক উত্তরটির পাশে টিক (    ) দিয়ে কূপনটি কেটে পাঠাবে আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—১’। প্রতিযোগিতায় নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে পরবর্তী সংখ্যায়। পুরস্কার হিসেবে পাবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পাঠানো হবে।

তাহলে আর দেরি না করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দাও।

 

ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ 

   সঠিক উত্তরের পাশে টিক (  ) চিহ্ন দাও

প্রশ্ন : বাংলাদেশের নাম বাংলাদেশ রাখেন কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. নবাব সিরাজউদ্দৌলা

ঘ. আবুল কাসেম ফজলুল হক  

 

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ১৮৩৩ সালে

খ. ১৯২২ সালে

গ. ১৯১৩ সালে

ঘ. ১৯১৮ সালে

 

প্রশ্ন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কবে পালিত হবে?

ক. ২০২১ সালে

খ. ২০২৩ সালে

গ. ২০২৫ সালে

ঘ. ২০২৪ সালে

 

প্রশ্ন : কোন ক্রিকেটার একই সময়ে তিন ধরনের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার নির্বাচিত হন?

ক. জ্যাক ক্যালিস

খ. সাকিব আল হাসান

গ. কপিল দেব

ঘ. শহিদ আফ্রিদি