১.
যখন আমি হেঁটে বেড়াই
তুমিও ছুটো সাথে,
তোমার দেখা পাই না শুধু
সন্ধ্যা কিংবা রাতে।
২.
মস্ত বড়ো হাতি গিলো
গিলো বনের বাঘ,
জলখাবারটা দিলে তুমি
করো ভীষণ রাগ।
৩.
জিরাফ মশাই নদীর বুকে
ডুবালো তার নাও,
হাবুডুবু খাওয়ার পরও
ভিজলো না তার গাও।
ধাঁধাটি পাঠিয়েছে—
মিনহাজ উদ্দীন শরীফ
দশম শ্রেণি, জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, সিলেট
ধাঁধার উত্তর দেখো আয়নায় :
১. ছায়া, ২. আগুন, ৩. কচুপাতা