খাদক

জব্বার ভাই

খালি খাই খাই

খাওয়া ছাড়া মাথাতে

আর কিছু নাই।

 

সবজি চিবিয়ে খায়

কবজি ডুবিয়ে খায়

খায় না এমন কিছু

বাদ আর নাই।

লতা খায় পাতা খায়

অনায়াসে যা-তা খায়

খাওয়া ছাড়া যেন তার

সাধ আর নাই।

 

সারাদিন খেতে খেতে

হয়ে গেল মোটা

যেটা হাতে পায় বলে,

খাবো আমি ওটা।

 

জব্বার ভাই

খালি খাই খাই

খাওয়া ছাড়া মাথাতে

আর কিছু নাই।

চতুর্থ শ্রেণি

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা