রক্তঝরা একাত্তরে শেখ মুজিবের ডাকে
মন কি কারো চার দেয়ালে বন্দি হয়ে থাকে?
বীর বাঙালি অস্ত্র হাতে রণাঙ্গনে ছোটে
মুক্তিনেশায় বুকের সাহস টগবগিয়ে ফোটে।
কামার, কুমার, জেলে, তাঁতি, ছাত্র, যুবা, চাষি
সবার চোখে স্বাধীনতার স্বপ্ন রাশি রাশি।
ন’ মাস ধরে যুদ্ধ চলে আসলো জাতির জয়
মুক্ত হলো মা ও মাটি থাকলো না আর ভয়।
লক্ষ প্রাণের আত্মত্যাগে পেলাম বাংলাদেশ
লাল-সবুজের জয়পতাকা উড়ছে, উড়ুক বেশ!