নেটফ্লিক্সে ‘ইতি, তোমারই ঢাকা’

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে এবার দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। অমনিবাস চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ১১ জন তরুণ। প্রায় ১৬ কোটি সাবস্ক্রাইবারের নেটফ্লিক্সে এর আগে গিয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। এ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলাদেশের ছবিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। তারই ধারাবাহিকতায় এ ছবিটি নেটফ্লিক্সে যাচ্ছে। শুধু তাই নয়, এটা বাংলাদেশের নতুন নির্মাতাদের জন্যও আশার আলো।’ গত ১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইতি, তোমারই ঢাকা’। এতে অভিনয় করেছেন  অর্ধশতাধিক তারকা।