ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজের ভারতীয় ১৮ নাবিককে নাইজেরিয়া উপকূলে জলদস্যুরা অপহরণ করেছে। মন্ত্রণালয় সূত্র বলেছে, অপহূত ভারতীয়দের হদিস জানতে তারা নাইজেরিয়া কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘নাইজেরিয়ায় আমাদের মিশন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আমরা আরো কোনো তথ্য পেলে তা অবহিত করব।’