‘১৩ শত নদী শুধায় আমাকে’

কিশোরগঞ্জে ‘১৩ শত নদী শুধায় আমাকে’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত বুধবার বিকালে কালীবাড়ি ব্রিজ সংলগ্ন পরম চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।  পল্লব করের সঞ্চালনায় তিন পর্বে এই অনুষ্ঠানটি ভাগ করা হয়। আবৃত্তি পর্বে কবিতা আবৃত্তি করেন কবি বাঁধন রায়। সংগীত পরিবেশন করেন শিল্পী আবুল হাশেম, মাসুদুর রহমান আকিল, কামাল আহমেদ, চন্দ্রিমা সরকার অর্পিতা, সুস্মিতা সাহা, আবুল কালাম, মামুন আল মামুন, জসিমউদ্দিন হিরু প্রমুখ। নৃত্যে অংশ নেয় পড়শি, পৃথা, তিসমি, রূপকথা, সৃজা, দেবাশীষ সাহা আকাশ, ডানা, লোরা, প্রাচী প্রমুখ। নৃত্য পরিচালনা করেন মানস কর।