স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ, জেলা স্টেডিয়ামের সংস্কার, নিয়মিত প্রিমিয়ার লীগ ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন, সমাবেশ করেছে রংপুর উন্নয়ন ফোরাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাচারিবাজার ডিসির মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদেরসহ সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, রংপুরের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে দল-মত নির্বিশেষে সবাইকে জাগতে হবে। মানববন্ধন সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে ফোরামের নেতৃবৃন্দ।