লক্ষ্মীপুরের রায়পুরে সরকারিভাবে আমন ধান কেনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের খাদ্যগুদাম কার্যালয়ের সামনে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমু চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হোসেন শহিদ সহরাওয়ার্দী, গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল করিম টিটু, খাদ্য পরির্দশক মো. আফসার উদ্দিন প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমু চাকমা জানান, এ বছর একটি পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৭৫ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে ধান কেনা হবে। উপজেলা ধান ক্রয় কমিটি কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে ধান কিনবেন।