চট্টগ্রামে বৃহস্পতিবার পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো লামিয়া আক্তার (৩) ও মেঘলা আক্তার (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
বুধবার দুপুরে ফুফুর বাসায় বেড়াতে যায় লামিয়া ও মেঘলা। বিকাল থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ডবলমুরিং থানায় সাধারণ ডাইরি করে পরিবার। পরদিন সকালে ঐ পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।