আক্কেলপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আক্কেলপুরে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রাম থেকে হাসান সরদার ও চাঁপাডাল গ্রামের দেলোয়ার হোসেনকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার (ওসি) আবু ওবায়েদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হবে।