পীরগাছায় তিন ছিনতাইকারী গ্রেফতার

রংপুরের পীরগাছায় যাত্রী বেশে একটি চার্জার রিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পীরগাছা থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, একটি চার্জার রিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।