ইউল্যাবে প্রতিবন্ধী দিবস উদ্যাপন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গতকাল বৃহস্পতিবার ‘ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরের ক্রিকেট মাঠে বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের টি-টোয়েন্টি প্রীতি ম্যাচের আয়োজন করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দল দুই ভাগ হয়ে (লাল ও সবুজ) নিজেদের মধ্যে এই প্রীতি ম্যাচ খেলে। লাল দলের প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ মহসিন এবং সবুজ দলের প্রতিনিধিত্ব করেন নূর নাহিয়ান। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। খেলার সমাপনী ও পুরস্কার বিতরণীতে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বিজয়ী সবুজ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। —প্রেস বিজ্ঞপ্তি