এয়ার কন্ডিশনার বা এসিতে ১২ বছর পর্যন্ত বিদ্যুত্ বিল ফ্রি দিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় এ সুবিধা দেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুত্ বিল পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর। সম্প্রতি জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মিন্টু রঞ্জন ধরের কাছে ওয়ালটনের পক্ষে ১২ বছরের বিদ্যুত্ বিল হস্তান্তর করেন চিত্রনায়ক সাইমন সাদিক। মিন্টু রঞ্জন ধরের পক্ষে তার ছোটো ভাই ডা. মধুসূধন ধর বিদ্যুত্ বিল বাবদ ১ লাখ টাকা গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। —প্রেস বিজ্ঞপ্তি