পাকিস্তানের বোলারদের পাশে ওয়াকার

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের তারুণ্যনির্ভর বোলিং আক্রমণ বিভাগ ব্যর্থ হলেও বোলিং কোচ ওয়াকার ইউনুস তাদের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এক বিবৃতিতে ওয়াকার বলেন, ‘হ্যাঁ, স্বীকার করছি তাদের কাছ থেকে আমরা যে ধরনের পারফরম্যান্স বা ফল আশা করেছিলাম সেটা পাইনি। তবে টিনএজার হিসেবে আপনি টেস্ট ম্যাচে যে লাইন-লেন্থ বজায় রাখতে হবে তাতে ব্যর্থ হয়েছে।’ তবে সাবেক এ অধিনায়কের মতে নাসিম শাহ, মুসা খান এবং মোহাম্মদ আব্বাসের মতো তরুণরা সকলেই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত্ সম্পদ। ওয়াকার বলেন, ‘আমি মনে করছি তারা যদি এক বছরে আরো কিছু ম্যাচ খেলার সুযোগ পায় তবে তারা ভালো করবে এবং এর উদাহরণ শাহিন।’ পাকিস্তান দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে নিজ মাঠে পূর্ণশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।