‘ব্ল্যাক ফ্রাইডে’ শিরোনামে ফুটবল খেলার একটি ছবি দিয়ে প্রথম পাতাকে সজ্জিত করেছে ইতালিয়ান পত্রিকা ক্যারিয়ার ডেলো স্পোর্ট। আর ব্যানারটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই সতীর্থ রোমালু লুকাকু ও ক্রিস স্মলিংয়ের ছবি দেওয়া হয়েছে। এই দুজনের একজন এখন রোমা এবং ইন্টার মিলানের হয়ে খেলেন।
এদিকে শুক্রবার ইতালির শীর্ষ বিভাগে দুটি দল একে অপরের মুখোমুখি হবে। এমন সময় পত্রিকাটির এই ধরণের কাজ দেখে সমালোচনা করছেন অনেকে। অনেকে এটিকে বর্ণবাদ বিদ্বেষী হিসেবে দেখেছেন।
ফুটবল সাংবাদিক মাত্তেও বোনেট্টি টুইট করে লিখেন, ‘এটা কণ্ঠ রুদ্ধ, অবহেলা ও স্বাভাবিক জাতিগত বিদ্বেষ। এমন ঘটনায় আমি হতভাগ হয়েছি বললে মিথ্যা বলা হবে না।’
এদিকে পত্রিকাটির এমন শিরোনামে বিরোধিতা করেছে রোমা এবং ইন্টার মিলান।
ইন্টার মিলান টুইট করেছে, ‘ফুটবল হচ্ছে আবেগ, সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের জায়গা। আমরা সর্বদা যেকোনো প্রকার বৈষম্যের বিরোধী।’ আর রোমা পত্রিকাটির শিরোনাম লেখকদের সমালোচনা করেছে।
উল্লেখ্য, ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়। ঠিক তার পরদিনই অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবারটি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে দিবস। এ দিন ব্যবসায়ীরা বছরের নতুন আইটেম ও নতুন পণ্য বিক্রি এবং ছাড়ের পসরা নিয়ে বসেন।
ইত্তেফাক/জেডএইচ