শিবালয় (মানিকগঞ্জ) : এমন দৃশ্য এখানে প্রায়ই নজরে পড়ে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের আরিচা পিসিপোল কারখানায় তৈরি বিপুলসংখ্যক পিলার প্রত্যহ ছোটো আকৃতির ট্রাকে বেআইনিভাবে বিভিন্ন গন্তব্যে নেওয়া হচ্ছে। পরিবহন ঠিকাদাররাই এই অন্যায় কাজটি করছেন বলে জানা গেছে। যানবাহনের তুলনায় দীর্ঘ ও ভারী বস্তু পরিবহনের ফলে ঢাকা-আরিচা মহাসড়ক ও বিভিন্ন সংযোগ সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ১৮ চাকা বিশিষ্ট কাভার্ড ট্রাকে প্রতি ট্রিপে সাড়ে ১২০০ কেজি ওজন ও ১২ মিটার দীর্ঘ ৩৬টি পিলার বহনের নিয়ম রয়েছে। অথচ পরিবহন ঠিকাদাররা তা মানছেন না। সড়ক-মহাসড়কে অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল নিষেধযুক্ত সাইনবোর্ড-বিলবোর্ড নজরে এলেও বাস্তবে এদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে —বাবুল আকতার মঞ্জুর