গুলশানের হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হাইকোর্টে এ ডেথ রেফারেন্স পাঠান। এরপরই ডেথ রেফারেন্স হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় গত ২৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে নব্য জেএমবির সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।