ফের ক্ষমতায় গেলে ১০০ দিনের মধ্যেই ব্রেক্সিট কার্যকর:বরিস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল যদি জয়ী হয় এবং তিনি যদি আবার প্রধানমন্ত্রী হন তবে ১০০ দিনের মধ্যেই ব্রেক্সিট কার্যকর করবেন এবং জাতিকে নতুন বাজেট উপহার দেবেন।

ব্রিটেনে আগামী ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত চার বছরের মধ্যে দেশটিতে এটা হবে তৃতীয় নির্বাচন। নির্বাচন প্রসঙ্গে গতকাল বরিস বলেন, ফলাফল প্রকাশের পর আগামী ১৯ ডিসেম্বর রানি ভাষণ দেবেন। তাদের দলকে যদি জনগণ ফের ক্ষমতায় আনে তবে রানির বহু প্রতীক্ষিত ভাষণে এমন কিছু বিষয় যুক্ত করা হবে যা দেশবাসীকে নতুন আশা যোগাবে। যেসমস্ত কাজ শুরু করে বিভিন্ন কারণে তিনি শেষ করতে পারেননি সেগুলো অগ্রাধিকার পাবে যদি ব্রিটেনবাসী তার উপর আস্থা রাখে। -বিবিসি