ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্ট প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভ

ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটির পার্লামেন্টে ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবারের এই বিক্ষোভে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া কংগ্রেস নেতা ও সাবেক ভারতীয় মন্ত্রী পি. চিদাম্বরমও উপস্থিত ছিলেন। এক ঝুঁড়ি পেঁয়াজ নিয়ে হাতে ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিক্ষোভ করেন কংগ্রেস এমপিরা। এসময় তারা সরকারের বিরুদ্ধে নানারকম স্লোগান দেন। চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের উত্পাদন কম হওয়ার কারণে দেশটিতে চাহিদা বেড়ে গেছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে রফতানি বন্ধ করা হয়েছে। অন্যন্য দেশ থেকেও আমদানি করা হচ্ছে। ভারতে এখন পেঁয়াজের কেজি গড়ে ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। -টাইমস অব ইন্ডিয়া