নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুখদেবপুর-বানিয়াহারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুনা আক্তারের (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুনা বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। অভিযুক্ত পিতা-মাতা পুলিশকে অবগত না করে লাশ নামিয়ে ফেলে। বিষয়টি রহস্যজনক এবং তাকে শ্বাসরোধে হত্যা করার সন্দেহে পিতা রফিকুল ইসলাম ও সৎ মা হেপী আক্তারকে ঐদিন গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত ঐ স্কুলছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রলার ডুবিতে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ
মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু