উত্তরার কাবাব ফ্যাক্টরি ও এ্যাশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে জরিমানা

নিয়ম না মেনে খাবার সংরক্ষণের জন্য উত্তরার কাবাব ফ্যাক্টরি ও এ্যাশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে উত্তরার কাবাব ফ্যাক্টরিকে চিলার রুমে ( ফ্রিজ) কাঁচা মাছ, মাংসের সাথে রান্না করা মাছ, মাংস সংরক্ষণ করার অপরাধে ৮০ হাজার টাকা এবং ৭ নম্বর সেক্টরে অবস্থিত এ্যাশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে বাসি মাছ-মাংস বিক্রয়ের উদ্দেশ্যে রান্না করা মাছ মাংসের সাথে ফ্রিজের একই চেম্বারে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অভিযানকারী দল।

ইত্তেফাক/আরএ