আজ বাংলাভিশনে প্রচারিত হবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের কথা’। এটি আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে। বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানের ৬ পর্বের জন্য একজন সঞ্চালকের উপস্থিতিতে প্রতিপর্বে দু’জন বরেণ্য মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাহিদুল ইসলাম ও শিমুল মুস্তাফা। প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।