বরিশালে ই-নামজারি বিষয়ক বিভাগীয় কর্মশালা

বরিশালে ই-নামজারি বিষয়ক বিভাগীয় সঞ্জীবনী কর্মশালা শুক্রবার সকালে নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের বোর্ডের উপসচিব রেজাউল কবির, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। কর্মশালায় বক্তারা জানান, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্যই এ কর্মশালা। জনগণের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্যই ই-নামজারির ব্যবস্থা করা হয়েছে। কর্মশালায় বরিশাল বিভাগের সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।