নোয়াখালী মুক্ত দিবস আজ

আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। আগের দিন ১৯৭১-এর ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী জেলার মূল ঘাঁটিগুলো থেকে পালিয়ে যায়। কিন্তু তাদের দোসর রাজাকার-আলবদররা জেলা শহর মাইজদীতে বিভিন্ন ক্যামেপ থেকে যায়। ৬ ডিসেম্বর গভীর রাতে কয়েক শত মুক্তিযোদ্ধা জেলা শহরের রাজাকার-আলবদরদের ক্যাম্পগুলোতে আক্রমণ চালান। সারারাত ও পরদিন বিকাল পর্যন্ত চলা যুদ্ধে পরাস্ত হয় রাজাকাররা। অন্যদিকে, একই সময় মুক্তিযোদ্ধারা বেগমগঞ্জের টেকনিক্যাল হাই স্কুলসহ বিভিন্ন ক্যাম্পের শক্রদের পরাজিত করে বিজয় পতাকা উড়িয়ে দেন।

মুক্ত দিবস উপলক্ষে আজ বিকেলে জেলা শহরে শোভাযাত্রা, পিটিআইয়ের সামনে মুক্ত স্কয়ারে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্ত দিবস উদ্যাপন পরিষদ।