‘প্রাণ সায়র খাল পুনঃখনন ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে প্রেসক্লাবের শহিদ আলাউদ্দীন মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান প্রমুখ।