বাঘায় এক কেজি গাঁজাসহ ববিতা নামের একজন নারী চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ববিতার স্বামী আলমগীর হোসেন ও তার বন্ধু কলিমউদ্দিন পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর বাউসা এলাকায় এ ঘটনা ঘটে। বাঘা থানার উপ-পরিদর্শক মাসুদ ইকবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউসা এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে পালিয়ে যায় আলমগীর ও তার বন্ধু করিম। ঘরে তল্লাশি করলে খাটের নিচ থেকে পলি ব্যাগে মোড়ানো ১ কেজি গাঁজা ও তার স্ত্রী ববিতা বেগমের কাছ থেকে কাগজে মোড়ানো ১০০ গ্রাম পরিমাণে ৫০টি পুরিয়া উদ্ধার করা হয়।
ওসি নজরুল ইসলাম জানান, তিন জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।