কাউখালীতে পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ড

 কাউখালী উপজেলায় একটি পোলট্রি ফার্মে আগুন লেগে প্রায় ১ হাজার ৮০০ লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ৬টায় উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের পার্শ্বে এম এম পোলট্রি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ফরিদ ও জালাল জানান, সকাল ৬টার দিকে মুরগির ফার্মে আগুন লাগে।

এতে প্রায় ১ হাজার ৮০০ ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।