শাস্তি কমল চেলসির

বয়সভিত্তিক ফুটবলার নিবন্ধনে নিয়মভঙ্গ করায় দুটো দলবদল মৌসুমে খেলোয়াড় নিবন্ধনে নিষিদ্ধ হয়েছিল চেলসি। সঙ্গে পেয়েছিল ৩ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দেওয়া এই নিষেধাজ্ঞার কারণে গেল দলবদলে কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। তবে এই রায়ের বিপক্ষে আপিল করেছিল প্রিমিয়ার লিগ পরাশক্তিটি। গতকাল শুক্রবার সে আপিলের রায় ঘোষণা করা হয়। নতুন রায় অনুযায়ী শাস্তি কমে নেমে এসেছে অর্ধেকে। ফলে গেল দলবদল মৌসুমে নিষেধাজ্ঞা ভোগ করা দলটি আগামী জানুয়ারির মধ্যবর্তী দলবদলেই খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।