ভুটানের দিকে তাকিয়ে জামালরা

ভুটান ও মালদ্বীপের কাছে প্রথম দুই ম্যাচে হার আর ড্র করার পর গত বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের এসএ গেমস ফুটবলে টিকিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তবে প্রথম দুই ম্যাচের ফলে ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন তাকাতে হচ্ছে অন্য ম্যাচগুলোর দিকে। তেমনই এক লড়াইয়ে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান।

দশরথ স্টেডিয়ামের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভুটান ড্র করলে সাত পয়েন্ট অর্জন করলেও গোলগড়ে পিছিয়ে থাকবে বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে শেষ ম্যাচে বাংলাদেশ নেপালকে হারালে সাত পয়েন্ট নিয়ে ভুটান থেকে এগিয়ে ফাইনালে উঠে যাবে।

তবে আজকের ম্যাচে ভুটান জিতলে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে স্বর্ণ জয়ের লড়াইয়ে চলে যাবে। আর শেষ ম্যাচে বাংলাদেশকে লড়তে হবে ব্রোঞ্জ ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে।